টিকার এসএমএস পেতে দেরি, দুশ্চিন্তা না করা আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:৩৯  
নিবন্ধন করেও এসএমএস পেতে অপেক্ষা করতে হচ্ছে টিকা প্রত্যাশীদের। এই নিয়ে দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, কেন্দ্রের দৈনিক সক্ষমতা অনুযায়ী ক্ষুদে বার্তায় টিকা দেয়ার তারিখ জানিয়ে দেয়া হচ্ছে। দেশে গণহারে কোভিড টিকাদান কর্মসূচির দশম দিনেও বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ছিলো মানুষের উপচেপড়া ভিড়। সব দ্বিধা-সংশয় দূর হয়ে যাওয়ায় মানুষের চাপ বাড়ায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে প্রত্যাশীদের। তবে এ অপেক্ষাও সহজভাবেই মেনে নিচ্ছেন টিকা গ্রহীতারা।